প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:20 PM
ইউএনওর উদ্যোগে ব্রাহ্মণপাড়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা চৌমুহনী এলাকায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। মঙ্গলবার (২৮ এপ্রিল) দৈনিক রূপসী বাংলা পত্রিকায় জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও মাহমুদা জাহান সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, টাটেরা চৌমুহনী এলাকায় সামান্য বৃষ্টিতেই কুমিল্লা-মিরপুর সড়কে পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় বর্ষা ও ভারী বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা না হয়। বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন এখানে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে জন্য স্থানটি উঁচু করার উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সড়ক ও জনপদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে সোমবার ও মঙ্গলবার (২৭-২ এপ্রিল) সকালে টানা ভারী বৃষ্টির পর টাটেরা চৌমুহনী এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, পথচারী, যান চালক ও শিক্ষার্থীদের মধ্যে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...