...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 11:56 AM

...
চান্দিনায় কালবৈশাখীর ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে গৃহবধূ নিহত News Image

সোহেল রানা, চান্দিনা|

কুমিল্লার চান্দিনায় কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডব| প্রবল ঝড়, দমকা হাওয়া ও

মুষলধারে বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে বসতবাড়ি, গাছপালা ও কৃষি জমির

ফসল| এ সময় বজ্রপাতে নাজমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে|

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে টানা প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ

ঝড়ে পুরো উপজেলা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে| ঝড় শুরুর আগে হঠাৎ দিনের

আলো নিভে গিয়ে চারপাশে নেমে আসে অ¯^াভাবিক অন্ধকার| কিছুক্ষণ পর

শুরু হয় মেঘের গর্জন আর তীব্র বাতাসের দাপট| দমকা হাওয়ায় উপড়ে পড়ে

অসংখ্য গাছপালা, উড়ে যায় ঘরের চালা এবং শুরু হয় ভারী বর্ষণ|

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১০টির বেশি বসতঘর সম্পূর্ণ ধসে

পড়েছে এবং কয়েক শত গাছপালা ভেঙে গেছে| এতে উপজেলার বিভিন্ন

এলাকায় রাস্তা চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি

হয়েছে|

নিহত গৃহবধুূ নাজমা আক্তার উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্ব

মাইজখার গ্রামের বাসিন্দা ও আমির হোসেনের স্ত্রী| তিনি এক ছেলে ও

তিন কন্যা সন্তানের জননী| এলাকাবাসী জানায়, ধান কেটে বাড়ি ফেরার পথে

মাঠেই বজ্রপাতে তার মৃত্যু হয়|

ঝড়ে চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকায় নারায়ণ দাসের টিনসেট ঘরের ওপর

গাছ পড়ে ঘরটি ধসে যায়| বরকইট গ্রামে সোলাইমান মিয়ার ঘরের ওপরেও

একটি বড় গাছ ভেঙে পড়ে| এছাড়া তুলাতলী গ্রামের কানু দাস জানান,

তার বাড়ির সামনে থাকা বড় আমড়া গাছটি ঝড়ে উপড়ে ঘরের ওপর পড়ে ব্যাপক

ক্ষতি করেছে|

ক্ষতিগ্রস্তরা দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন| একই সঙ্গে

কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান

জানিয়েছেন স্থানীয়রা|

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক

বলেন, খোঁজ নিয়ে জানা গেছে ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক

ক্ষয়ক্ষতি হয়েছে| ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে| বজ্রপাতে নিহত

পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir