...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Apr 2026, 8:10 AM

...
কুমিল্লা প্রবেশদ্বারই ছিনতাইকারীদের দখলে: রাত বাড়লেই শুরু হয় তাণ্ডব News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।


কুমিল্লা নগরীর প্রবেশদ্বার পদুয়ার বাজার, আলেখারচর ও সোয়াগাজী এখন ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিন দিন বাড়ছে তাদের দৌরাত্ম্য, আর এতে চরম আতঙ্কে রয়েছে নগরবাসী। সন্ধ্যা নামলেই নগরীর সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ এসব চক্র। অভিযোগ রয়েছে, গভীর রাত থেকে ভোর পর্যন্ত সাধারণ মানুষকে জিম্মি করে ধারালো অস্ত্রের মুখে ছিনতাই চালানো হচ্ছে।

সম্প্রতি ২৫ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে ঝাগুরঝুলি এলাকায় ছিনতাইকারীদের হামলায় নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


শুধু এই ঘটনাই নয়, গত এক বছর ধরে নগরীর ধর্মপুর, চকবাজার, কান্দিরপাড়, টমছমব্রিজ, পদুয়ার বাজার, আলেখারচর ও সোয়াগাজী এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ভুক্তভোগীরা জানান, মোটরসাইকেল বা সিএনজিতে যাত্রী সেজে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। প্রতিরোধ করলে অনেক সময় হামলার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

বিশেষ করে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কান্দিরপাড় পর্যন্ত সড়কটি এখন ছিনতাইকারীদের জন্য নিরাপদ রুটে পরিণত হয়েছে বলে অভিযোগ। গেলো দুই মাসেই এই এলাকায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নগরীর বাসিন্দা সাইফুল আলম,  বিবেক বড়ুয়া,  আজমিরি বেগমসহ অন্তত দশজন বাসিন্দা জানান, পদুয়ার বাজার থেকে কান্দিরপাড় আসতে তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাদের মধ্যে দু'একজন  থানায় মোবাইল হারানোর ডায়েরী করেছেন। বাকিরা বাড়তি ঝামেলা এড়াতে থানায় যান নি। 



নগরবাসীর অভিযোগ, কুমিল্লার প্রবেশপথগুলোতেই নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি। ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত যাত্রীরাই বেশি টার্গেটে পরিণত হচ্ছেন। রাত গভীর হলেই ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যায়।


এদিকে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান  জানিয়েছেন, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে বিশেষ টিম কাজ করছে এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে দ্রুত জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।


অন্যদিকে, কুমিল্লা জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু  জানান, রাষ্ট্রপক্ষও চায় না অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে দ্রুত ছাড়া পেয়ে যাক।


বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয়, পারিবারিক নজরদারির অভাব ও প্রযুক্তির অপব্যবহার কিশোর গ্যাং বিস্তারের অন্যতম কারণ। তারা মনে করেন, প্রশাসনের পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
নগরবাসীর দাবি, দ্রুত ও কঠোর ব্যবস্থা নিয়ে কুমিল্লাকে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের কবল থেকে মুক্ত করা হোক, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir