প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Apr 2026, 7:48 AM
ফেসবুকে পর্ন কনটেন্ট ছড়ানো অভিযোগে কলেজ শিক্ষক নাজমুল কারাগারে
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।
ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষক মো. নাজমুল হুদা (৪৮) কে রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মো. নাজমুল হুদা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের শরীরচর্চা শিক্ষক।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে একটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি বিকৃত করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করে আসছিলেন। এসব পোস্টে পর্নোগ্রাফিক ছবি সংযুক্ত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ রয়েছে।
গত ১৯ এপ্রিল সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও আইপি অ্যানালাইসিসের মাধ্যমে তাকে শনাক্ত করে। পরে কুমিল্লা শহরের একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে একটি স্মার্টফোনে সংশ্লিষ্ট ফেইক ফেসবুক আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা দিয়ে ওই আইডি খোলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোন বিশ্লেষণ করে অসংখ্য পর্ন ভিডিও এবং একাধিক ভুয়া ফেসবুক আইডির তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপ্স এর উপপরিদর্শক (এসআই) মো. আমীর হামজা জানান, ব্যবহৃত কনটেন্টের উৎস, সম্পাদনার ধরন এবং অপরাধের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রিমান্ড শেষে তাকে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...