প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Apr 2026, 9:03 AM
৪ হাজার সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার আসনের বিপরীতে সাড়ে ১১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কলেজটির অনার্স শাখায় ২০টি বিভাগের ৪ হাজার সিটের বিপরীতে এই পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ধর্মপুর ডিগ্রি শাখা এবং কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ কলেজ ও কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলেজ সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভিক্টোরিয়া কলেজের ২২০টি বিভাগে প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে আবেদন করে পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রায় তিনজনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে কলেজর সামাজিক সংগঠনগুলো প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভর্তি পরীক্ষা দিতে আসা লালমাইয়ের তানিয়া আক্তার বলেন ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়া আমার একটা স্বপ্ন। পাব্লিক ভার্সিটির পর কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার গুণগত মান নিয়ে সব সময় শুনে এসেছি। আমি আশাবাদী এই কলেজে ভর্তি হতে পারব।
পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ভিক্টোরিয়া কলেজের শিক্ষা মান, ঐতিহ্য ও সুনামের কারণে এখানে ভর্তি হতে শিক্ষার্থীদের আগ্রহ প্রতি বছরই বেশি থাকে।
কলেজ প্রশাসন আশা প্রকাশ করে জানায়, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...
জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭
এফএনএস বিদেশ : জি৭ভুক্ত দেশগুলো গত শুক্রবার বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে ১০ কোটি ব্যা...
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...