প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Apr 2026, 8:51 AM
আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসানকে ফুলেল শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের অফিস কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাচমেট বন্ধু সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘সময় এডিশন’-এর প্রকাশক ও দৈনিক জনতার মতামত এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...