...
শিরোনাম
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয় ⁜ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র ⁜ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের ⁜ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ ⁜ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন ⁜ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন ⁜ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু ⁜ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা ⁜ কোরবানির গোশত চুরি ⁜ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার ⁜ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো ⁜ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ⁜ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি ⁜ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার ⁜ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন ⁜ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ⁜ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয় ⁜ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬ ⁜ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Apr 2026, 8:35 AM

...
নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরই আমাদের লক্ষ্য- প্রশাসক টিপু News Image
আয়েশা আক্তার

কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার নাজির পুকুরটি দীর্ঘদিন ধরে অপরিষ্কার, আবর্জনায় ভরাট ও দুর্গন্ধযুক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য একপ্রকার দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছিল। পুকুরের পানিতে জমে থাকা ময়লা-আবর্জনা, আগাছা ও বিভিন্ন বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। বিশেষ করে গরম মৌসুমে তীব্র দুর্গন্ধ ও মশার উপদ্রবে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল।

অবশেষে এ পরিস্থিতির অবসান ঘটাতে নাজির পুকুরে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি পুকুর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীর জলাশয়গুলোকে পরিষ্কার রাখা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

এসময় তিনি জানান, নাজির পুকুর পরিষ্কার হলে আশপাশের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে পুকুরটি পুনরায় দখল বা দূষণের শিকার না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উদ্বোধনের সময় পুকুরের লিজগ্রহীতা পক্ষের একজন ব্যক্তি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসক স্পষ্টভাবে বলেন, পুকুর সংক্রান্ত কোনো মামলা চলমান থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে তার কোনো বাধা নেই। তিনি বলেন, “বাংলাদেশের কোনো আইনে বলা নেই যে মামলা চললে পুকুর পরিষ্কার করা যাবে না। প্রয়োজন হলে কোর্টের রায় নিয়ে আসুন, তবে নগরীর স্বার্থে পরিষ্কার কার্যক্রম বন্ধ হবে না।

তিনি আরও জানান, ইতোমধ্যে নগরীর বিভিন্ন জলাশয় পরিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। “কুমিল্লা সিটিতে যত অপরিষ্কার পুকুর ও স্থান রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। নগরীকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরই আমাদের লক্ষ্য,বলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুকুরটির কারণে তারা নানা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই পুকুর পরিষ্কারের এ উদ্যোগকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, চলমান এ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে নাজির পুকুরটি তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পাবে এবং মোগলটুলী এলাকার পরিবেশ হবে আরও বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছ...

স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসি...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ...

অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে...

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে...

ফয়সল আহমেদ খান, ​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উ...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফ...

খাগড়াছড়ি প্রতিনিধিমাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
➤ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
➤ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
➤ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
➤ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
➤ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
➤ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
➤ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা
➤ কোরবানির গোশত চুরি
➤ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
➤ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো
➤ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
➤ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি
➤ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার
➤ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন
➤ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
➤ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
➤ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
➤ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir