প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Apr 2026, 12:11 AM
পাম্পে তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, চালক দগ্ধ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. আরিফ (৩৩) নামের একজন আহত হয়েছে। সে তিতাস উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আবদুল মতিন বলে জানা গেছে। তাকে হোমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। তবে পাম্প অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় হোমনা উপজেলার মাহাবুব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক মো. আরিফ পাম্পে তেল নেওয়ার সময় অতিরিক্ত তেল (ওভারফিল) নেওয়ার পরই বাইকটি স্টার্ট দিতে যান। এ সময় হঠাৎ করেই মোটরসাইকেলে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মোটরসাইকেলসহ পাম্পের একটি অংশে ও মোটরসাইকেলটি আংশিক পুড়ে যায় এবং পাম্পের একাংশের ক্ষয়ক্ষতি হয়।
পরে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়।
দগ্ধ চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন. তেল নেওয়ার সময় সতর্কতা অবলম্বন না করলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। পাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...