...
শিরোনাম
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:50 AM

...
৭ হাজার শিক্ষার্থীর খাবারের ভরসা কুবির একমাত্র ক্যাফেটেরিয়া News Image

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্তমানে প্রায় ৭ হাজার নিয়মিত শিক্ষার্থী রয়েছে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য পুরো ক্যাম্পাসে রয়েছে মাত্র একটি ক্যাফেটেরিয়া, যা শিক্ষার্থীদের দৈনন্দিন খাবারের চাহিদা পূরণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসের আয়তন প্রায় ৫০ একর। ৬টি অনুষদের অধীনে রয়েছে ১৯টি বিভাগ। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মানুষকে খাবারের জন্য নির্ভর করতে হয় একটি মাত্র ক্যাফেটেরিয়ার ওপর। অন্যথায় যেতে হয় ক্যাম্পাসের বাইরে। এতে অনেক শিক্ষার্থীর ক্লাসে ফিরতে দেরি হয়ে যায়।


সরেজমিনে দেখা যায়, ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবারের সময় দীর্ঘ লাইন তৈরি হয়। অনেক শিক্ষার্থীকে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সময় বাঁচাতে অনেকেই বাধ্য হয়ে ক্যাম্পাসের মূল ফটকের বাইরে গিয়ে খাবার সংগ্রহ করেন, যা বাড়তি সময় ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
সকালের দিকেও একই চিত্র দেখা যায়। অনেক শিক্ষার্থী সকালে না খেয়েই ক্যাম্পাসে আসেন। কিন্তু ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গেলে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে কেউ কেউ না খেয়েই ক্লাসে অংশ নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফুড কার্ডসহ খাবারের দোকান রয়েছে। অনেক ক্যাম্পাসে প্রতিটি ফ্যাকাল্টিতে আলাদা আলাদা ক্যান্টিন থাকলেও কুবি ক্যাম্পাসে এমন ব্যবস্থা নেই।


এ বিষয়ে গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা দাস বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের দোকান থাকলেও আমাদের ক্যাম্পাসে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। ফলে ক্লাসের ফাঁকে কিংবা দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থানকালে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ক্যাম্পাসের আশেপাশে দোকান থাকলেও ভেতরে কোনো ক্যান্টিন বা ছোটখাটো খাবারের ব্যবস্থা না থাকায় আমাদের বাধ্য হয়ে বাইরে যেতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ক্লাস মিস হওয়ার আশঙ্কাও থাকে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে প্রতিটি ফ্যাকাল্টিতে ছোট করে হলেও একটি করে ক্যান্টিন থাকলে শিক্ষার্থীদের সময় বাঁচার পাশাপাশি ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশও তৈরি হতো।’


ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নুর বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বর্তমানে কোনো চা-দোকান বা ক্যান্টিন নেই। আমাদের একটি ক্যাফেটেরিয়া থাকলেও সেখানে প্রয়োজনীয় সব খাবার পাওয়া যায় না। যেমন, একটি ভালো চা খাওয়ার জন্যও দক্ষিণ মোড়ে যেতে হয়। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একাধিক দোকান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের সবারই চা বা কফি খেতে ইচ্ছে করে। সে সময় আমাদের মেইন গেটের বাইরে বা দক্ষিণ মোড়ে যেতে হয়। সুতরাং ক্যাম্পাসের ভেতরে ফ্যাকাল্টিগুলোতে যদি দোকান থাকে, তাহলে আমাদের সবার জন্য উপকারী হবে।’


গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘ক্লাস চলাকালীন শিক্ষক ও শিক্ষার্থীদের নাস্তা করার উপযুক্ত কোনো পরিবেশ আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। এ প্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি ক্যান্টিন স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি স্বল্পমূল্যে ফটোকপি ও বাইন্ডিং সুবিধার জন্য অনুষদের বাইরে একটি দোকান স্থাপন করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদ পাশাপাশি অবস্থিত হওয়ায় এই দুই অনুষদের মাঝখানের স্থানটি ক্যান্টিন স্থাপনের জন্য উপযুক্ত হতে পারে। জায়গাটি ছায়াযুক্ত, পরিবেশ সুন্দর এবং বসারও ব্যবস্থা রয়েছে।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই ছোট একটি ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসের অনুষদগুলো কাছাকাছি এবং ক্যাফেটেরিয়াও নিকটেই অবস্থিত। অনুষদ থেকে ক্যাফেটেরিয়ায় যেতে যে সময় লাগে, মেইন গেটে যেতেও প্রায় একই সময় লাগে। তাছাড়া বিভিন্ন হলের সামনে বা বিপরীত পাশে অনেক দোকান রয়েছে, যা শিক্ষার্থীদের চাহিদা মেটাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় মসজিদের মাঝামাঝি স্থানে তিনটি দোকান স্থাপনের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটি ফটোকপি ও বাইন্ডিং, একটি সেলুন এবং একটি লন্ড্রি দোকান থাকবে।’


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...

যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...

বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...

ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে চালকের আসনে টাইগাররা

ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir