...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:41 AM

...
বিজ্ঞান মেলায় উদ্ভাবনীতে জেলায় চ্যাম্পিয়ন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন হয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত জেলার ১৭টি উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রকল্প উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের এ গৌরবময় অর্জনের কথা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সাফল্যে উষ্ণ অভিনন্দন
জানান ইউএনও। 
এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকেলে দুই দিনব্যাপী জেলা বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বিজয়ী শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন।
জানা যায়, জেলা পর্যায়ে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্পের মধ্যে ওশান হাই স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত প্রকল্পটি বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে। সৃজনশীলতা, বাস্তব প্রয়োগযোগ্যতা এবং উপস্থাপনার দক্ষতায় প্রকল্পটি সবার থেকে এগিয়ে থেকে প্রথম স্থান অর্জন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির বলেন, এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগের ফসল। তারা তাদের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রকাশ ঘটিয়েছে। এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিদুল করিম বলেন, জেলার ১৭টি উপজেলার মধ্যে এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপন দক্ষতা আমাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সাফল্য প্রমাণ করে, আমাদের তরুণ প্রজন্ম শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; তারা বাস্তবমুখী চিন্তা, উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতায় এগিয়ে যাচ্ছে। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান অপরিহার্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনবে। উপজেলা প্রশাসন তাদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকবে।
ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের এ কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে অভিনন্দনের জোয়ার বইছে। স্থানীয়দের প্রত্যাশা, এই অর্জনের ধারাবাহিকতা ধরে রেখে বিভাগীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে প্রতিষ্ঠানটি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir