প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:33 AM
মিষ্টি আলুর বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে বয়ে গেছে গোমতী নদী। নদীর দুই পাড়ে বছরের প্রায় পুরো সময়জুড়েই বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ হয়। এসব ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হয়।
চলতি মৌসুমে গোমতী নদী পাড়ের কৃষকরা মিষ্টি আলু চাষ করে চমক দেখিয়েছেন। ভালো ফলন ও বাজারে উচ্চমূল্যের কারণে লাভবান হয়েছেন তারা। এতে করে নদীপাড়ের কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের গোমতী পাড়ের কৃষকরা এখন মিষ্টি আলু ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে ফসল তোলার ধুম।
মনোহরপুর গ্রামের কৃষক মো. আবু তালেব বলেন, আমি প্রতিবছর অল্প পরিমাণে মিষ্টি আলুর চাষ করি। এ বছর ৩০ শতক জমিতে চাষ করেছি। অন্য বছরের তুলনায় ফলন অনেক ভালো হয়েছে, আলুর আকারও বড় হয়েছে। বাজারে ভালো দাম ও চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, আমি ৩০ শতক জমির আলু জমিতেই বিক্রি করেছি, প্রতি মণ ১২০০ টাকা দরে। ওই জমিতে প্রায় ৩৫ মণ আলু উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা। আমার ৩০ শতক জমিতে মোট খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। এ বছর মিষ্টি আলু চাষ করে আমি বেশ খুশি।
রামনগর এলাকার কৃষক আব্দুল কাদির বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় মিষ্টি আলুর ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো। তাই আগামীতে আরও বেশি জমিতে মিষ্টি আলু চাষের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, কম খরচে সেচ, সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে বেশি ফলন পাওয়া যাচ্ছে। গত কয়েক বছর কিছুটা হতাশা থাকলেও চলতি মৌসুমে সেই হতাশা কাটিয়ে লাভের মুখ দেখছেন তারা। পাশাপাশি ধান, ভুট্টাসহ অন্যান্য রবি ফসলের উৎপাদনও বেড়েছে। ফলে শুকনো মৌসুমে বিকল্প ফসল হিসেবে মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে জমির মালিক ও বর্গাচাষিদের মধ্যে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকদের আগ্রহের কারণে ৯৫ হেক্টর জমিতে চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে মিষ্টি আলুর চাহিদাও বেশি। কৃষকদের আরও উৎসাহিত করতে উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সামগ্রিকভাবে, অনুকূল আবহাওয়া, কম খরচ এবং ভালো বাজারদরের কারণে গোমতী নদী পাড়ে মিষ্টি আলু চাষ এখন কৃষকদের জন্য লাভজনক ফসলে পরিণত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...