...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Apr 2026, 9:23 AM

...
কুমিল্লায় জ্বালানি সংকট: ৪৭ ফিলিং স্টেশনে সরবরাহ স্বাভাবিক হয়নি, চরম ভোগান্তি News Image

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় তীব্র জ্বালানি সংকটে জেলার অর্ধশতাধিক ফিলিং স্টেশনে সরবরাহ স্বাভাবিক হয়নি। সরকারি হিসাবে ৮১টি ফিলিং স্টেশনের মধ্যে অন্তত ৪৭টিতে প্রয়োজনীয় জ্বালানি না থাকায় বিক্রি ব্যাহত হচ্ছে। এতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে নতুন করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গোদের উপর বিষফোঁড়া বলছেন গ্রাহকরা।

নতুন মূল্যে প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দরে ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার দরে। এর আগে ডিজেলের দাম ছিল ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। কোথাও সীমিত আকারে তেল বিক্রি হচ্ছে, আবার কোথাও কয়েকদিন ধরে পেট্রোল, অকটেন বা ডিজেল একেবারেই পাওয়া যাচ্ছে না।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে চাহিদার তুলনায় খুবই কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। যেখানে একটি স্টেশনের দৈনিক চাহিদা ৩০ থেকে ৪০ হাজার লিটার, সেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ১ হাজার লিটার। এতে স্বাভাবিকভাবে কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

স্টেশন মালিকদের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার আনতে ১৫ থেকে ১৭ হাজার লিটার জ্বালানি প্রয়োজন হয়। কিন্তু অল্প পরিমাণ জ্বালানি আনতে গেলে পরিবহন খরচই উঠে আসে না। ফলে অনেক স্টেশন সীমিত আকারে বিক্রি করছে, আবার অনেক ক্ষেত্রে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকার একটি ফিলিং স্টেশনের দায়িত্বশীল একজন বলেন, “চাহিদার তুলনায় বরাদ্দ একেবারেই অপ্রতুল। এত কম তেল এনে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব নয়।


মহাসড়কের সোনালী, ইস্টার্ন, বিপাশা ও কুমিল্লা ফিলিং স্টেশনসহ অধিকাংশ স্টেশনে গত এক সপ্তাহ ধরে একই পরিস্থিতি বিরাজ করছে। নগরীর নুরুল হুদা ও টমছমব্রিজ এলাকার স্টেশনগুলোতেও তেল সংকটের কারণে দীর্ঘ সময় ধরে যানবাহনের জটলা দেখা গেছে।
জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ছে। মোটরসাইকেল চালক ইব্রাহিম খলিল বলেন, “তেল না পেয়ে ৪ কিলোমিটার মোটরসাইকেল ধাক্কা দিয়ে এনেছি। স্টেশনে এসে দেখি অকটেন নেই—এখন বিপদে পড়েছি।”
অন্যদিকে, সরকারি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি না মিললেও খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল এলাকায় বোতলে করে প্রতি লিটার জ্বালানি ৫০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সংকটকে পুঁজি করে কালোবাজারি করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলার ১৭ উপজেলায় মনিটরিং জোরদার করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে মজুত, বিক্রি, মূল্য ও পরিমাপসহ বিভিন্ন বিষয় তদারকি করা হচ্ছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, “জ্বালানি নিয়ে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবেই জ্বালানি সরবরাহে এই চাপ তৈরি হয়েছে। তবে দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir