প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Apr 2026, 10:01 AM
শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী হয়ে পাশে ছিলেন- এমপি হাসনাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী হয়ে পাশে ছিলেন| আজকের এই আয়োজন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বেদনাবিধুরও| কারণ
আমরা আজ শ্রদ্ধেয় তিনজন শিক্ষককে বিদায় জানাতে সমবেত হয়েছি| শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত| আর সেই ব্রতের সফল পথিক হলেন
আমাদের প্রিয় শিক্ষকরা| শনিবার সকালে (১৮ এপ্রিল) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার,
সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান এবং আমির হোসেন ভুইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্যকালে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন| তিনি আরো বলেন, আমাদের শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, শিখিয়েছেন মানবিকতা, ˆনতিকতা এবং জীবনের বাস্তব শিক্ষা| আমরা ক্লাসরুমে অনেক সময় দুষ্টুমি করেছি, অবাধ্য হয়েছি, কিন্তু আমাদের এই প্রিয় শিক্ষকরা সবকিছু
সহ্য করে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন| তাদের প্রতিটি উপদেশ, প্রতিটি বকুনি আজ আমাদের কাছে অমূল্য সম্পদ|
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুর রহমান মুন্সির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম| আরো বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ
অলি উল্লাহ খান, আমির হোসেন ভুইয়া, সাবেক শিক্ষার্থীদের সংগঠন দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলটিয়ানস এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন ও
শিক্ষার্থী ইয়াছিন ইমন মোয়াজ প্রমুখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...