প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Apr 2026, 12:56 AM
কুমিল্লা মহানগরীর গন্ধমতিতে প্রবাসীর পরিবারের উপর হামলা, বৃদ্ধসহ দুইজন আহত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা মহানগরীর ২৪ নং ওয়ার্ডের গন্ধমতি গ্রামের সফিকুল ইসলাম ও তার ছেলে মাহাবুবের বিরুদ্ধে প্রবাসীর পরিবারের এক বৃদ্ধসহ দুইজনকে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২৪ নং ওয়ার্ডের গন্ধমতি গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম ও প্রবাসীর ভাই সেলিম খন্দকার শনিবার (১৮ এপ্রিল) সকালে নির্মাণ শ্রমিক নিয়ে তাদের ক্রয়কৃত জায়গায় নির্মিত ঘরের সংস্কার করতে যান। এসময় একই বাড়ির সফিকুল ইসলাম ও তার ছেলে মাহাবুব তাদের ক্রয়কৃত জায়গায় নির্মিত ঘরের সংস্কার কাজে বাধা প্রদান করে। ঘর সংস্কার কাজে বাধা দেয়ায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে সফিকুল ইসলাম ও তার ছেলে মাহাবুব ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে । ধারালো অস্ত্রের আঘাতে
সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম ও প্রবাসীর সেলিম খন্দকার গুরুতর আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসী মেহেদী হাসান সজীব সহ প্রবাসীর পরিবারের লোকজন।
অভিযুক্ত মাহাবুব জানায়, চলাচলের রাস্তার ঘর নির্মাণ করায় বাধা প্রদান করেন তিনি।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...