প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:22 AM
চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন কর্তৃক একই মাদ্রাসার মাধ্যমিক সেকশনের বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের আলোকে বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে উক্ত ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে এই কমিটি গঠন করা হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তদন্ত কমিটি কাজ শুরু করতে পারেনি। রবিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে কমিটির প্রধান একেএম মীর হোসেন জানিয়েছেন। এদিকে, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম মাদ্রাসার পক্ষ থেকেও ঘটনাকারী জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ করেছেন এবং ওই ঘটনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন একই মাদ্রাসার মাধ্যমিক সেকশনের বাংলা বিভাগের শিক্ষক মোঃ খাইরুল ইসলামকে তুচ্ছ বিষয়কে শারিরীক ভাবে মারধর ও লাঞ্চিত করেন। এই ঘটনার একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় শুরু হয় এবং ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন একটি তদন্ত কমিটি গঠন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...