...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:20 AM

...
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু কুমেকে জায়গা নেই News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লায় হাম-রুবেলার ভয়াল সংক্রমণ থামছেই না। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর এরই মধ্যে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ।
নিহত রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে জেলায় হাম আক্রান্ত হয়ে মোট চার শিশুর মৃত্যু হলো, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে উচ্চমাত্রার জ্বর, কাশি এবং শরীরে তীব্র র‍্যাশ নিয়ে রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময়ই তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, “শিশুটি গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিল। বর্তমানে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। আজ নতুন করে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে, আর মোট ভর্তি রয়েছে ৯৪ জন।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হামের জন্য নির্ধারিত দুটি আইসোলেটেড ওয়ার্ড ঘুরে দেখা যায় শয্যার অভাবে মেঝেতে চলছে শিশুদের চিকিৎসা। বাবা মা পাশে থেকে হাত পাখায় বাতাস করছেন। কেউবা নাকে ধরে আছেন নেবুলাইজার মেশিন। পর্যাপ্ত আলো নেই। স্বল্প সংখ্যাক  ডাক্তার ও নার্স শিশুদের শরীর দেখছেন। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃমাসুদ পারভেজ জানান, গেলো দেড় বছর হামের টিকা না দেয়ায় প্রকোপ বেড়েছে। প্রতিদিনই রোগী বাড়ছে। এখনো দুটি ওয়ার্ডে ৯৩ জন শিশু চিকিৎসা নিচ্ছে।  স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। 


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি ও অসচেতনতার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir