প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:18 AM
চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মাতৃভূমি মডেল স্কুলে দোয়া মাহফিল
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় “মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা মেনে চললে তারা অবশ্যই কৃতকার্য হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “এই সময়ে সন্তানদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে; অপ্রয়োজনীয় চাপ না দিয়ে তাদের মানসিকভাবে সহায়তা করা জরুরি। একটি সুন্দর পরিবেশই শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তি তৈরি করে।”
প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো. মোতালিব হোসেন এবং মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. রেদোয়ান আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টাই ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বলা হয়, এমন আয়োজন তাদের মানসিকভাবে সাহস জোগায় এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। তারা সকলের কাছে দোয়া কামনা করে।
অভিভাবকরাও এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও উৎসাহ প্রদানে এই মিলাদ ও দোয়া মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষপর্বে মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান শেষে প্রত্যক এস.এস.সি পরীক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...