প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:15 AM
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী লায়ন মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোস্তফা কামাল বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূইয়া বলেন, একটি বিদ্যালয়ের মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি এবং পাঠদানের মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সমাবেশটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হোসেন এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী মোসা. মাইশা আক্তার, উম্মে তাবাসসুম তানহা ও নূর নাফসি মাহী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদার, জয়নাল হোসেন জানু মেম্বার, অভিভাবক সদস্য মো. মাজেদুল ইসলাম, গোলাম ছামদানী শিমুল, মমিনুল ইসলাম, শেখ মহসিন ও দেলোয়ার হোসেনসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ—মো. সাইফুল আলম ভূইয়া, মোসাম্মৎ ফাহমিদা বেগম, বাহার উদ্দিন খান, মো. রফিকুল ইসলাম, মোসাম্মৎ বিলকিছ আক্তার, মোসাম্মৎ রহিমা আক্তার, মো. ফখর উদ্দিন, মো. জয়নাল আবেদীন, হাসিনা মমতাজ বেগম, রোমানা ইসলাম, রাশিদা আক্তার, মো. সুমন আলী, মো. ফারুক আহমেদ, মোহাম্মদ মোশারফ মুন্সী, মো. আনোয়ার হোসেন, মো. সোহাগ মিয়া, মো. ইমরান হোসেন ও সীমা আক্তার উপস্থিত ছিলেন।
সমাবেশে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...