প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 11:53 AM
ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজারে ‘স্বস্তি, সুস্থতা ও বিশ্বস্ততা’ স্লোগানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কমফোর্ট হসপিটাল। সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার দক্ষিণ বাজার এলাকার আলতাফ আলী মার্কেট চত্বরে এ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমফোর্ট হসপিটালের চেয়ারম্যান মুহাম্মদ সুলতান আহমেদের সভাপতিত্বে ও পরিচালক মো. বাহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবারে বারীয়া শরীফের পীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ছামছুদ্দোহা বারী। কমফোর্ট হসপিটাল প্রাইভেট লিমিটেড (ঢাকা)-এর চেয়ারম্যান প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমাজসেবক আ. জলিল মেম্বার এবং আনোয়ার হোসেন আনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই হাসপাতাল যেন কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান না হয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠে, সেদিকে কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। রোগীর সঙ্গে মানবিক আচরণ ও সেবার মানই হবে এ হাসপাতালের মূল শক্তি—এই প্রত্যাশা ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শেয়ারহোল্ডার, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...