প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 8:01 AM
নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময়
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতায় নাঙ্গলকোটের আইনশৃংখলা আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের ব্যাপক সুযোগ রয়েছে।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও রূপসী বাংলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি পত্রিকা প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, সদস্য দৈনিক সমকাল ও ভোরের কলম প্রতিনিধি সাইফুল ইসলাম, ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...