প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 7:59 AM
বর্ণিল আয়োজনে মনোহরগঞ্জে বাংলা নববর্ষ বরণ
আবুল কালাম আজাদ,
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বৈশাখী শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি ও নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
এ সময় উপস্থিত ছিলেন:মনোহরগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী,সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,
উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলাম,
উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম,উপজেলা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।
এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ-উৎসবের পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...