...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 7:54 AM

...
আলেখারচর বাস টার্মিনাল নির্মাণে গতি: প্রস্তাবিত জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক -টিপু News Image
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে প্রস্তাবিত আলেখারচর বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পে নতুন নিয়ে এগুচ্ছে সিটি প্রশাসক। এ প্রকল্পের অংশ হিসেবে জমি অধিগ্রহণ কার্যক্রম এগিয়ে নিতে সরেজমিনে স্থান পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বুধবার (১৫ এপ্রিল) সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক নির্ধারিত এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং জমির বর্তমান ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা ও আশপাশের পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। তিনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক। স্থানীয় বাসিন্দা ও নাগরিকরা টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য প্রভাব নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক বাস টার্মিনাল নির্মিত হলে নগরীর যানজট কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। তবে কিছু বাসিন্দা জমি অধিগ্রহণ, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় জীবিকায় সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্থানীয়দের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন যে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকল দিক বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও মানবিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। 

এসময় তিনি বলেন, “নগরীর দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি আধুনিক বাস টার্মিনাল অত্যন্ত জরুরি। এ প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি সেখানকার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং দ্রুততম সময়ের মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলেখারচর এলাকায় প্রস্তাবিত এই বাস টার্মিনালটি বাস্তবায়িত হলে কুমিল্লা নগরীর যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, দূরপাল্লার বাসগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করবে এবং যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্...

শ্যামল রুদ্র খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদ...

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir