প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 7:50 AM
কুমিল্লা সদর দক্ষিণে এক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করাসহ বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রয় করার দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ট্যাগ অফিসার) শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা ও বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় করার কারণে লালমাই ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জ্বালানি তেল নির্ধারিত মূল্যের অধিক দামে বিক্রয় এবং বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় উভয়ই শাস্তিযোগ্য অপরাধ।
সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয় করা হলে তা ভোক্তা অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। তাছাড়া অননুমোদিত বা ঝুঁকিপূর্ণ পাত্রে (যেমন: খোলা বোতল, অনিরাপদ কন্টেইনার ইত্যাদি) জ্বালানি তেল বিক্রয় করা বিপজ্জনক এবং আইনবিরোধী।
জ্বালানি তেলসহ যে কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...