প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Apr 2026, 8:10 AM
ব্রাহ্মণপাড়ায় বিজ্ঞান মেলায় ওশান হাইস্কুলের গৌরবময় সাফল্য
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৭তম উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়ে স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় তারা প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করে।
এ ছাড়া “দৃষ্টিহীনদের জন্য টেক্সট থেকে ব্রেইল অনুবাদক” (Text to Braille Translator for Blind People) শীর্ষক উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায়ও অংশ নিয়ে শিক্ষার্থীরা দ্বিতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের আগ্রহ, পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তারা এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিনন্দন জানান।
শিক্ষার্থী ও শিক্ষকদের এ অর্জনে স্থানীয়ভাবে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আগামীতেও এমন সাফল্য অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...