প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Apr 2026, 8:38 PM
পয়লা বৈশাখে আসছে কোক স্টুডিওর কনসার্ট
বছর ঘুরে ফের দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ| পয়লা ˆবশাখ মানেই বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন এক উদযাপন| আর এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত দেশের সংগীতাঙ্গন| নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট| এবারের ˆবশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’| আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর| কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে অংশ নিতে| কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের ˆবশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের| জানা গেছে, এই কনসার্ট উপভোগ করতে হলে টিকিটের মাধ্যমে ভেন্যুতে এন্ট্রি নেওয়া হবে| বিষয়টি নিয়ে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ক্যাটেগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যার মূল্য ২০০ থেকে ৮৫০ টাকার মধ্যে| তবে ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে হলে দুই ক্যাটেগরির টিকিট নিতে হবে; যার দাম একটির দাম ৮০০, অন্য একটির দাম ৮৫০| পয়লা ˆবশাখের এই আনন্দ শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই| জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুটও এই উৎসবে যোগ দিচ্ছে ভিন্ন মাত্রায়| রক ও লোকসংগীতের অনন্য ¯^াদে দর্শকদের মাতাতে এদিন তিনটি পৃথক বিশ^বিদ্যালয়ে গান শোনাবে ব্যান্ডটি| আজ সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টের আমন্ত্রণে শুরু হবে তাদের প্রথম পরিবেশনা| এরপর বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সেখানে পারফর্ম করবে তারা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...