প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:12 AM
নগরীতে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান ছাড় নেই অবৈধ দখলদারদের-কুসিক প্রশাসক
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীকে দখল ও যানজটমুক্ত করতে আবারও কঠোর অবস্থানে কুমিল্লা সিটি কর্পোরেশন| প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে রবিবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর কান্দিরপাড়, রামঘাটলা, নিউ মার্কেট, রাজগঞ্জ ও ছাতিপট্টি এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়|
অভিযানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমšি^ত টিম অংশ নেয়| এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|
অভিযান চলাকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়| এক হোটেলের গ্রিল মেশিন ও রুটির চুলা ভেঙে ফেলা হয়| তিনদিন ধরে মাইকিং করে সতর্ক করার পরও দখলদাররা না সরায় এবার কঠোর পদক্ষেপ নেয় সিটি প্রশাসন|
এসময় সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “কুমিল্লা নগরীকে দখলমুক্ত, যানজটমুক্ত ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে এ অভিযান চলমান থাকবে| কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না| তনি আরও বলেন, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা জরুরি এবং এই অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...