প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:14 AM
বুড়িচংয়ে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি খাস জমির পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি খাস জমির পাহাড় কাটা হচ্ছিল-এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর এলাকায় পাহাড় কাটার দায়ে মোঃ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি খাস জমি দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন আনন্দপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “সরকারি জমির পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রায়হান, বুড়িচং থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির উত্তম এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সোনিয়া আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...