প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:09 AM
গ্রামে প্রথমবারের মতো বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা
কুমিল্লার গ্রামে প্রথমবারের মতো বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়েছে| কুমিল্লা লিভার ক্লাব এই আয়োজন করে| শুক্রবার জেলার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মোল্লা বাড়িতে এই আয়োজন করা হয়| এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়| এই সেবা পেয়ে খুশি হন শতাধিক মানুষ|
গ্রামের নুর মিয়া মোল্লা, অহিদুল ইসলাম ও জাহানারা বেগম বলেন, এই প্রান্তিক গ্রামে চিকিৎসা সেবা তেমন পাওয়া যায় না| মাঝে মধ্যে চিকিৎসা সেবা পাওয়া গেলেও বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা এবারই প্রথম| দামি পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে আমাদের উপকার হয়েছে| এছাড়া বিনামূল্যে হেপাটাইটিস ও ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পেয়েছি|
কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.মোহাম্মদ ইজাজুল হক| বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার,লুৎফুল বারী চৌধুরী হিরু,সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ট্রেজারার আবদুল হালিম মোল্লা| উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা|
ডা.মোহাম্মদ ইজাজুল হক তার বক্তব্যে বলেন, হেপাটাইটিস বি হলো একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে| এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণও হতে পারে| বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ন্যাশ| এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন| কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করাই প্রতিরোধের প্রধান উপায়| হেপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচতে ¯^াস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...