প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহত
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের এক শিশু ১০ এপ্রিল সকালে বাড়ীর পাশে গাছের ডালা থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎতের তারে পৃষ্ঠ হয়ে এক শিশু আহত হয়। জানাগেছে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের রফিকুল ইসলাম ছেলে সিফাত (১০) তার বাড়ীর পাশে গাছের ডালা থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছ থেকে বাড়ীর পাশে ডোবায় পরে গুরুতর আহত হয়। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত সিফাতকে ঘটনার স্থান থেকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করে। ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তানিম জানান সিফাতকে হাসপাতালে নিয়ে আসে সকাল ১১টায় তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট রেফার করি।তার স্বজনরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এম্বুলেন্স যোগে নিয়ে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...