...
শিরোনাম
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜ চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা ⁜ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ⁜ মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও বৃত্তি প্রাপ্তদের সম্মাননা ⁜ হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন ⁜ গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস ⁜ দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন ⁜ কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা ⁜ ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান ⁜ রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় ⁜ জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭ ⁜ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:25 AM

...
বুড়িচংয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মহোৎসব News Image

আয়েশা আক্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগকে কেন্দ্র করে ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। উঠে এসেছে একাধিক অভিযোগ, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজালাল এবং সোন্দ্রম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মফিজুল ইসলামসহ একটি প্রভাবশালী চক্র নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, মাত্র চারটি পদে নিয়োগ দিয়ে প্রায় ১৯ লাখ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ উঠে এসেছে। সহকারী প্রধান শিক্ষক পদে ৭ লাখ, অফিস সহকারী থেকে ৫ লাখ, আয়া পদে ৪ লাখ এবং পরিচ্ছন্নতা কর্মী থেকে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে অস্বচ্ছ ও বাণিজ্যিক করে তোলা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী ও স্থানীয়রা।

অভিযোগে আরও উঠে এসেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্কুলে একই কৌশলে নিয়োগ বাণিজ্য চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কালি নারায়ন স্কুল সহকারী প্রধান শিক্ষিকা নিয়োগে ২০ লাখ টাকা, আজ্ঞাপুর প্রধান শিক্ষক নিয়োগ ৩০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী, এই নিয়োগ নিয়ে ৭ বছর ধরে ঢাকা সুপ্রিম কোর্ট মামলাও চলমান রয়েছে জানিয়েছেন।

শুধু নিয়োগেই সীমাবদ্ধ নয় এই দুর্নীতি একেএম আমিনুল ইসলামের। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়, উপবৃত্তির জন্য বিকাশ অ্যাকাউন্ট খোলায় বাধ্যতামূলক অর্থ নেওয়া, প্রশংসাপত্র দিতে অতিরিক্ত টাকা আদায়—সব মিলিয়ে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এক ধরনের ‘অঘোষিত ফি বাণিজ্য’। অভিযোগ রয়েছে, প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য ১৫০ টাকা এবং প্রশংসাপত্রের জন্য ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সম্পদ লুটপাটের অভিযোগও কম নয়। বিদ্যালয়ের গাছ বিক্রি, বিদ্যুৎ বিলের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে আত্মসাৎ, এমনকি অতিরিক্ত বই কেজি দরে বিক্রি করে অর্থ আত্মসাৎ করার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন এই প্রধান শিক্ষক। কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় কয়েক কোটি টাকা মূল্যের বহুতল ভবন নির্মাণের বিষয়টিও উঠে এসেছে।

অভিযোগকারী মো. ফরহাদ খান বলেন, দুর্নীতির লাগামহীন বিস্তারের কারণে আমরা বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ তুলছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ইসলাম জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাবেক শিক্ষা অফিসার শাহজালালের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তিনি ইতোমধ্যে অন্যত্র বদলি হয়েছেন। বিদ্যালয়ের সভাপতিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার করেছেন। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় , শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতি শুধু আইন ভঙ্গই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে প্রতারণা। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তি ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...

কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...

ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...

বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...

নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...

চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...

নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...

মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও বৃত্তি প্রাপ্তদের সম্মাননা
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...

মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
➤ চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
➤ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
➤ মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও বৃত্তি প্রাপ্তদের সম্মাননা
➤ হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
➤ গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
➤ দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
➤ কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
➤ ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
➤ রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
➤ জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir