প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:06 AM
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বর্তমান সরকার জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করেছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং এ দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...