...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 8:46 AM

...
মুরাদনগরে ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম নির্মাণে ত্রুটি থাকায় দেয়াল ভেঙে দিলেন প্রকৌশলী, বাতিল সাব-কন্ট্রাক্ট News Image

মুরাদনগর প্রতিনিধি

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সরেজমিনে অভিযান চালিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলেছেন কুমিল্লার মুরাদনগরের উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। পাশাপাশি দায়ী সাব-কন্ট্রাক্টরের চুক্তি বাতিল করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর পশ্চিমপাড়া এলাকায় বায়তুছ সালাত জামে মসজিদ সংলগ্ন আর্সি নদীতে একটি রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় বাস্তবায়নাধীন "চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের অধীনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মেটংঘর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কের ৫ কিলোমিটার উন্নয়নকাজ চলমান রয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর পশ্চিমপাড়া এলাকায় বায়তুছ সালাত জামে মসজিদ সংলগ্ন আর্সি নদীতে একটি রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলছিল। কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ওঠে, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রকৌশলগত মানদণ্ড মানা হচ্ছে না। বিষয়টি উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ত্রুটিপূর্ণ অংশ অপসারণ করা হয়েছে এবং দায়ী সাব-কন্ট্রাক্টর আলাউদ্দিন আল আজাদের চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের বাকি কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়রা উপজেলা প্রকৌশলীর এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করাকে সাধুবাদ জানান। এলাকাবাসী মনে করেন নিয়মিত মনিটরিং হলে সরকারি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করা সম্ভব।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir