প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:23 AM
পুর্নবাসনের দাবিতে হকার্সররা কুসিক প্রশাসকের শরণাপন্ন
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ছিন্নমূল হকারদের জীবন যেন এক দীর্ঘ অনিশ্চয়তার গল্প| বারবার উচ্ছেদ, স্থান পরিবর্তন আর টিকে থাকার নিরন্তর সংগ্রামের মধ্যে তারা এখন একটাই দাবি তুলেছেন— “একটি স্থায়ী ঠিকানা চাই| মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হকার্স সমিতির পক্ষ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনে উঠে আসে তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার চিত্র| ১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই সমিতির সদস্যরা একসময় টাউন হল সংলগ্ন এলাকায় ব্যবসা করলেও সময়ের পরিক্রমায় একাধিকবার উচ্ছেদের শিকার হয়ে বারবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন|
বর্তমানে সমিতির নিবন্ধিত সদস্য সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে| তাদের পরিবার-পরিজনসহ শতাধিক মানুষের জীবন-জীবিকা নির্ভর করছে এই ক্ষুদ্র ব্যবসার ওপর| কিন্তু স্থায়ী জায়গা না থাকায় প্রতিদিনই অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের| অনেকেই ইতোমধ্যে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছেন, যা ধীরে ধীরে একটি সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে|
হকারদের দাবি, নির্দিষ্ট ও টেকসই একটি স্থান বরাদ্দ করা হলে শুধু তাদের জীবনে স্থিতিশীলতা আসবে না, নগরীর ফুটপাতও দখলমুক্ত থাকবে এবং নগরীতে শৃঙ্খলা ফিরে আসবে| এ লক্ষ্যে তারা নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোর, রামঘাট এলাকার পরিত্যক্ত পুকুরের একাংশ, লাকসাম রোডের টমচম ব্রিজ সংলগ্ন এলাকা এবং নিউ হোস্টেল মসজিদের পাশের পরিত্যক্ত ফুলের বাগানকে সম্ভাব্য পুনর্বাসন স্থান হিসেবে প্রস্তাব করেছেন|
হকার্স সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান সোহেল বলেন, আমরা ভিক্ষা চাই না, শুধু একটা নির্দিষ্ট জায়গা চাই| ভাড়া দিয়ে হলেও ব্যবসা করতে প্রস্তুত আছি| এতে আমাদের পরিবার বাঁচবে, কুমিল্লা নগরীও হবে শৃঙ্খলাবদ্ধ|
হকারদের এই আকুল আবেদন ইতোমধ্যেই প্রশাসকের দৃষ্টি কেড়েছে| প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মানবিক ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে| প্রশাসকের মতে, সমšি^ত উদ্যোগ নেওয়া গেলে এই দীর্ঘদিনের সমস্যার একটি টেকসই সমাধান সম্ভব|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...