প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Apr 2026, 8:41 AM
বাঙ্গরা থানায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান
চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার
(৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে অভিযান চালিয়ে
তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোয়াচালা গ্রামের মৃত মোক্তল এর ছেলে মোঃ
সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, রোয়াচালা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ রোয়াচালা
গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম কে গ্রেপ্তার করে। এ
সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ
৩ হাজার ৫শত টাকা উদ্ধার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...