...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 4 Apr 2026, 11:05 PM

...
কী আছে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমায়? News Image

এফএনএস বিনোদন

মানবজাতিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার এক রুদ্ধশ্বাস গল্প নিয়ে নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রোজেক্ট হেইল মেরি’। ২০২৬ সালের ২০ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এই সিনেমায় দেখানো হয়েছে, কীভাবে একা এক বিজ্ঞানী মহাকাশে গিয়ে পৃথিবীকে রক্ষার শেষ চেষ্টা চালান। অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্র ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত ও সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাইল্যান্ড গ্রেস নামের এক জীববিজ্ঞানীকে ঘিরে। হঠাৎ কোমা থেকে জেগে উঠে তিনি নিজেকে আবিষ্কার করেন একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে। কীভাবে সেখানে এলেন, তার কোনো স্মৃতি নেই। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, মহাকাশযানের তিন সদস্যের মধ্যে একমাত্র জীবিত তিনিই এবং পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে এক অজানা সৌরজগতে অবস্থান করছেন। এই চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং। গল্পে বড় মোড় আসে যখন গ্রেসের সামনে আসে মানবসভ্যতার ভয়াবহ সংকট। ভিনগ্রহের ‘অ্যাস্ট্রোফেজ’ নামের এক ধরনের অণুজীব সূর্যের শক্তি শুষে নিচ্ছে, যার ফলে পৃথিবী দ্রুত শীতল হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নাসা মানবজাতিকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে গ্রেসকে পাঠায় মহাকাশে। দীর্ঘ ভ্রমণের পর তিনি বুঝতে পারেন, এই মিশনের একমাত্র ভরসা তিনিই। এই সংকটময় অবস্থাতেই গ্রেসের সঙ্গে পরিচয় হয় ‘রকি’ নামের এক ভিনগ্রহি প্রাণীর। মাকড়সার মতো দেখতে এই প্রাণীর সঙ্গে মানুষের এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। ভিন্ন গ্রহের দুই সত্তার এই সহযোগিতা ও যোগাযোগই হয়ে ওঠে গল্পের সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অংশ। তাদের যৌথ প্রচেষ্টায় এগিয়ে চলে মানবজাতিকে রক্ষার লড়াই। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফিলিপ লর্ড ও ক্রিস্টোফার মিলার। এতে আরও অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস। ২ ঘণ্টা ৩৬ মিনিট দৈর্ঘ্যরে এই সিনেমায় মহাকাশ গবেষণা, বিজ্ঞানভিত্তিক সমস্যা এবং প্রযুক্তিগত জটিলতাকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের জন্য অভিজ্ঞতাকে করেছে আরও বাস্তবসম্মত ও উপভোগ্য। সিনেমাটি মুক্তির পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। সমালোচকদের মতে, “জটিল বৈজ্ঞানিক বিষয়গুলোকে এতটা সহজ ও রোমাঞ্চকরভাবে উপস্থাপন করা সাম্প্রতিক সময়ে খুব কম সিনেমাতেই দেখা গেছে।” অনেক দর্শক আবার এর ভিজ্যুয়াল ও ভিএফএক্সের সঙ্গে ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’-এর মিল খুঁজে পেয়েছেন। বাংলাদেশেও সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। শুক্রবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, কী আছে এই সিনেমায়। সব মিলিয়ে ‘প্রোজেক্ট হেইল মেরি’ শুধু একটি সায়েন্স ফিকশন নয়, এটি বুদ্ধিমত্তা, বন্ধুত্ব এবং টিকে থাকার এক অনন্য গল্প। যেখানে ধ্বংসের মুখে দাঁড়িয়েও জ্ঞান আর সহযোগিতার শক্তিকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়েছে।




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir