প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Nov 2026, 10:21 AM
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ। সংলাপে নগরীর উন্নয়ন, সম্প্রসারণ, নাগরিক সমস্যা ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর জোরালো দাবি ওঠে।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘এলায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইক্যুইটি’ (এইস)-এর আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) সাবেক অধ্যক্ষ ডা. মুসলেহ উদ্দিন, নাগরিক প্রতিনিধি ও জাতীয় বক্তা আলী আকবর মাসুম, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু এবং সার্কেল ফেরদৌস আহমেদ,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন, এডঃতরিকুল ইসলাম, ডাঃ শামীমা আক্তার,
নারীনেত্রী অ্যাডভোকেট সুমাইয়া বিনতে হোসাইনির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক খালেদ সাইফুল্লাহ।
নাগরিক সংলাপে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপক, শিক্ষার্থী ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে কুমিল্লা নগরীর বিদ্যমান সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, জননিরাপত্তা, পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক যোগাযোগব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। তবে নগরীর উন্নয়ন ও সম্প্রসারণের পথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যার পেছনে ‘ভিলেজ পলিটিক্স’ বা গ্রাম্য রাজনীতিও জড়িত। একটি আধুনিক ও উন্নত নগরী গড়ে তুলতে হলে ব্যক্তিস্বার্থ ও সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন? এই প্রশ্নের জবাব চাই। বিমানবন্দর নিয়ে সংসদে কিংবা অন্য কোনো জায়গায় কে কথা বলেছেন? কুমিল্লার মানুষের এই যৌক্তিক দাবি নিয়ে দায়িত্বশীলদের কথা বলতে হবে। অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর চালু করতে হবে। কুমিল্লাবাসীকে সঙ্গে নিয়েই বিমানবন্দর চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, কুমিল্লার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংলাপে অংশগ্রহণকারীরা একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত তুলে ধরেন। বিশেষ করে নগর উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, তরুণ প্রজন্মের মতামতের গুরুত্ব, পরিবেশ রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নাগরিক সংলাপ কুমিল্লার উন্নয়ন ভাবনাকে আরও সুসংগঠিত করবে। নাগরিকদের মতামত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি আধুনিক, নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...