প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:21 AM
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুজন ফের গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজনকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।
ডিবি পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়ার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে এবং ভুয়া ডিজি প্রতিনিধির পরিচয়ে সুজন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৪ সালে তাকে বহিষ্কার করা হয়। এছাড়া, গত জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৯ মার্চ সকালে সুজন তার অনুসারী ও বহিরাগতদের নিয়ে ব্রাহ্মণপাড়ার বেড়াখোলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলামের কক্ষে ঢুকে তাকে মারধর করেন এবং লাথি মেরে ফেলে দেন।
ঘটনার পরদিন ৩০ মার্চ ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় সুজনসহ আরও ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
কুমিল্লা ডিবির ওসি শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগিচাগাঁও এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৩ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...