প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:19 AM
কুমিল্লায় বিক্ষোভের মুখে বিচারপতি
নিজস্ব প্রতিবেদক।
এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নির্বাচনে এসে এপেক্সিয়ানদের প্রতিবাদের মুখে পড়েন হাইকোর্টের বিচারপতি ও এপেক্স ক্লাব অব বগুড়ার সাবেক সদস্য আব্দুল মান্নান। প্রতিবাদের মুখে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। শুক্রবার (৩ এপ্রিল) কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ৫টি ডিরেক্টর পদের নির্বাচন ও প্রেসিডেন্ট- সেক্রেটারি কনফারেন্স আয়োজন করা হয়। এ অনুষ্ঠান আয়োজন স্থগিত করতে ঢাকার নিম্ন আদালতের সমন নিয়ে পুলিশসহ কুমিল্লার ভেন্যুতে হাজির হন হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নান। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে অনুষ্ঠান বন্ধ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্যরা তাকে জানান, ঢাকা কোর্টের কোন আদেশ আমরা পাইনি। তখন তিনি বলেন- আদেশ আমি নিয়ে এসেছি। এনিয়ে বাদানুবাদে
একপর্যায়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে প্রতিবাদের মুখে পুলিশসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিচারপতি আব্দুল মান্নান। নির্বাচন কমিশনের সদস্য এপেক্সিয়ান ডা. মুজিবুর রহমান জানান, দেড় মাস
পূর্বে নির্ধারিত এই প্রোগ্রাম কুমিল্লায় শুক্রবার আয়োজন করা হয়, অথচ মামলা নাকি ঢাকার কোর্টে হয়েছে। ঢাকার আদালত যদি জুরিডিকশনের বাইরে গিয়ে কোন আদেশ দেয়, নিয়মানুযায়ী সে আদালতের আদেশ আমরা হাতে পেতাম, তাহলে অবশ্যই নির্বাচন স্থগিত করা হতো। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বিচারপতি এপেক্স ক্লাবের অনুষ্ঠানে প্রবেশ করলে হট্টগোল শুরু হয়। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করেন।
বিচারক আব্দুল মান্নান বলেন,এটা নিয়ে গ্রুপিং রয়েছে। আমি অনুষ্ঠানে
গিয়ে জানিয়েছি এই আয়োজন নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তারা বলেছেন
নিষেধাজ্ঞা পাননি। আমাকে মঞ্চে বসতে বলেছেন, তবে না বসে আমি চলে
এসেছি।
উল্লেখ্য, এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের কর্মকর্তা নির্বাচন নিয়ে গত
দ্#ু৩৯;মাস যাবত
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...