...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Apr 2026, 9:33 PM

...
কুয়েতের পানি ও তেল শোধনাগারে মিসাইল ও ড্রোন হামলা News Image

এফএনএস বিনোদন 

কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়েছে বলে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের ৩৫তম দিনে উপসাগরীয় দেশগুলো ইরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলার সম্মুখীন হচ্ছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরের ঠিক আগে ওই প্ল্যান্টে হামলা চালানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এ হামলার কয়েক ঘণ্টা আগে ভোরে মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এতে শোধনাগারের বেশ কিছু ‘অপারেশনাল ইউনিটে’ আগুন লেগে যায়। তবে কোনো কর্মী হতাহত হননি। কুনা আরও জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপক দল পাঠানো হয়েছে। বাতাসের গুণমান পর্যবেক্ষণে পরিবেশ কর্তৃপক্ষ কাজ করছে। তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার যে গুজব ছড়িয়েছে, কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এ নিয়ে তৃতীয়বার কুয়েত সিটির শোধনাগারটিতে হামলা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও স্থানীয় চাহিদার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মানুষ এখন প্রচণ্ড আতঙ্কে ও উচ্চ সতর্কতায় রয়েছে। কুয়েত ইরানের সবচেয়ে কাছের দেশ, ইরানের উপকূল থেকে কুয়েতের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। ফলে ইরানের এ হামলাগুলোর জন্য কুয়েত সবচেয়ে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কুনা সতর্ক করেছিল, কুয়েতের ওপর ‘মিসাইল ও ড্রোন হামলা’ চলছে। গতকাল শুক্রবার দেশটিতে সাইরেন ও আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানি মিসাইল প্রতিহত করার খবর পাওয়া গেছে। কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সমুদ্রের লবণাক্ত পানি শোধন করে পাওয়া সুপেয় পানির ওপর নির্ভরশীল। এর আগে ৩০ মার্চ একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হন। ইরান এ হামলার দায় অস্বীকার করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। ডাটা সেন্টার লক্ষ্য করে হামলা এদিকে, গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে ইরানের মিসাইল ও ড্রোন হামলা মোকাবিলা করছে। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, একটি মিসাইল ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষ পড়ে হাবশান গ্যাস কেন্দ্রে আগুন ধরে যায়। বর্তমানে সেখানে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত বৃহস্পতিবারই তারা ১৯টি ব্যালিস্টিক মিসাইল ও ২৬টি ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান এ অঞ্চলে হাজার হাজার ড্রোন ও শতশত মিসাইল ছুড়েছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত অন্তত দুইজন সেনা সদস্য নিহত ও ১৯১ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।


আনাদোলু এজেন্সির তথ্যমতে, সৌদি আরব জানিয়েছে তারা তাদের আকাশসীমায় একটি ড্রোন ধ্বংস করেছে এবং বাহরাইনেও তিনবার মিসাইল সতর্কবার্তার সাইরেন বেজেছে। নিজেদের ভূখণ্ডে হামলা অব্যাহত থাকায় ইরান এখন উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি কার্যকর করছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা শুক্রবার জানিয়েছে, ১ এপ্রিল মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আহত ও তার স্ত্রী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে দুবাইতে ওরাকল ডাটা সেন্টারে হামলা চালানো হয়েছে। তবে দুবাই মিডিয়া অফিস এ দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে গত সোমবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস নিশ্চিত করেছিল, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি ডাটা সেন্টারে সরাসরি হামলা হয়েছে এবং বাহরাইনে তাদের একটি কেন্দ্র ড্রোনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এ হামলায় অ্যামাজনের সার্ভারে কিছু স্থানীয় এবং সীমিত সমস্যা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোতে হামলা আরও জোরদার করার হুমকি দেওয়ার পর ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি আঞ্চলিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে আরও হামলার সতর্কবার্তা দিয়েছেন। গতকাল শুক্রবার প্রেস টিভিতে প্রচারিত এক ভিডিওতে জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান এ অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং আমেরিকান শেয়ারহোল্ডার আছে এমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। সূত্র: আল জাজিরা




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir