প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Apr 2026, 9:30 AM
শান্তিপূর্ণভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ
আয়েশা আক্তার
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মোট ১,২৮৭ ভোটারের মধ্যে ইতোমধ্যে ১,২৫৩ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ শেষ। গননা চলবে রাতেই, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী কাল শুক্রবার।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
এবারের নির্বাচনে প্রায় ১ হাজার ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে ভোটকেন্দ্রে প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে একটি প্যানেল অঘোষিত রয়েছে।
নির্বাচনে জামায়াত-বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী আকাশ প্রার্থী হয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ চৌধুরী জামান নির্বাচনে অংশ নিয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে স...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুম...
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না...
ব্যুরো চিফ, কুমিল্লা)যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন সেই ভাইকে অনুরোধ করব সড়কের কাজটা সঠিকভাবে করবেন।...
রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্...
শ্যামল রুদ্র খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদ...
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...