প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:41 AM
মুরাদনগরে ধর্ষণের ঘটনার পর একই পরিবারের ৩জনকে হত্যার উদ্বেগ
মুরাদনগর প্রতিনিধি
ধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে, তা নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধাচরণে নেমেছেন। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। এটা সামগ্রিকভাবে দেশের জন্য ভালো কিছু বয়ে আনছেনা। এ সংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে নারী ধর্ষণ, নিপীড়ন, বলৎকার ও ধর্ষণের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ভূমিহীন সংগঠন কর্তৃক দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যদানকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশকর এসব কথা বলেন।
তিনি ওই মানব বন্ধনে মব সন্ত্রাস নিয়ে উৎকন্ঠা প্রকাশ করে আরো বলেন, মুরাদনগরে একটি ধর্ষণের ঘটনার ঝাঁজ উপসম না হতেই বৃহস্পতিবার ৩ জুলাই সকালে মাদক ব্যবসার অভিযোগে বাঙ্গরা বাজার থানাধীন কড়–ইবাড়ি গ্রামের একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে পূর্বঘোষণা দিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়। মব সন্ত্রাসের কবলে আবারো ৩টি তাজা প্রাণ হারাল। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, অপরাধীদের আইনের হাতে তুলে না দিয়ে, নিজ হাতে আইন তুলে নেয়ার প্রবনতা রুখতে না পারলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ।
ভূমিহীন সংগঠনের নেত্রী রোকেয়া বেগম’র সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক গুলশানআরা, সাংবাদিক সফিউল আলম রাজীব, দেবীদ্বার ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মোখলেসুর রহমান, সাধারন সম্পাদক গফুর মিয়া, রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক হান্নান মূন্সী, সাংগঠনিক সম্পাদক নিল মিয়া, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক দীপ্ত দেবনাথ প্রমুখ। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আগে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...