প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Mar 2026, 8:54 PM
সিনেমার আইটেম গানে আর দেখা যাবেনা প্রীতমকে
সংগীতশিল্পী প্রীতম হাসান শুরুর দিকে ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’র মতো নিজের সলো প্রোজেক্ট দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় আসেন। এরপর ধাপে ধাপে নিজের কাজগুলো বাড়ান। বছর কয়েক ধরে করছেন সিনেমায় প্লেব্যাক; বিশেষ করে আইটেম গানগুলোতে শোনা যাচ্ছে তার কণ্ঠ। কিন্তু এবার সেই ধারা থেকে সরে দাঁড়াতে চান- এমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে উঠে আসে প্রীতমের এমন সিদ্ধান্তের কথা। জানান, আপাতত তিনি সিনেমার হাইপ তোলা ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান। নতুন কোনো বৈচিত্র্যময় কাজের সুযোগ না এলে তিনি আর এই ঘরানায় ফিরবেন না। প্রীতম হাসান জানান, তিনি তার আগের ঘরানার কাজগুলোতে ফিরে যেতে চান। বলেছেন, আপাতত ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। তবে প্রীতম হাসান এও বলেছেন, আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারের রোজার ঈদের সিনেমার আইটেম গানেও রয়েছে প্রীতমের উপস্থিতি। শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ শিরোনামের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম, যেখানে তার সঙ্গে গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই প্রোজেক্টের পরই তার আইটেম গান থেকে সরে আসার কথা শোনা যাচ্ছে। সংগীতের পাশাপাশি বর্তমানে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে একজন হ্যাকারের চরিত্রে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...