প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 9:04 AM
বুড়িচংয়ে এক প্রভাবশালীর দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের লোহাই মুরি গ্রামের এক প্রভাবশালীর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ এনে গত রোববার (২৯ জুন) বিকালে খারেরা গ্রামের এক প্রবাসী এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বাহিনীর সদস্য মিলে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বাকশীমূল ইউনিয়ন এর খারেরা গ্রামের নুরুল হকের ছেলে প্রবাসী মনিরুল হক আরিফ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ৩০ মে বিকেলে আমি বাড়িতে না থাকায় ফারুক আহমেদ তার দল বল নিয়ে হাতুড়ি, দা,কোদাল নিয়ে খারেরা গ্রামের আমার মালিকানাধীন প্রজেক্টের দক্ষিণ পাশে সীমানা প্রাচীর ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকা ক্ষতি করে। এছাড়াও আমার প্রজেক্টের ভিতরে প্রবেশ করে প্রভাবশালী ফারুক আহমেদ তার দল বল নিয়ে প্রজেক্টের ভিতরে ড্রেন কেটে জমির দিকে পানি ছেড়ে দেয়। তিনি আরএ অভিযোগ করে বলেন ওই প্রজেক্টের মাটি কাটার ফলে তার ৪ লক্ষ টাকার মাছ পানির সাথে ভেসে যায়। অপরদিকে একই গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন প্রভাবশালী ফারুক আহমেদ আমার মালিকানাধীন খারেরা গ্রামের ভরাটকৃত জায়গায় আমার অনুপস্থিতিতে লোহাই মুরি গ্রামের মৃত আলতাফ আলী মুহুরির ছেলে ফারুক আহমেদ উপজেলা বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে ওই জমির মাটি কেটে ড্রেন করে মাটি পানির সঙ্গে ভাসিয়ে দিয়ে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত করে। এছাড়াও প্রবাসী মনিরুল হক আরিফ ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন প্রভাবশালী ফারুক আহমেদ তার নিজ গ্রামে নিজের জমিতে একাধিক পুকুর খনন করে মাছ চাষ করে । এতে জনসাধারণের চলাচলের রাস্তায় থাকা কয়েকটি পানি প্রবাহের কালর্ভাট মাটি দিয়ে ভরাট করে দেয়ার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এলাকাবাসীর চরম ভোগান্তির শিকার হতে হয়। তারা আরও অভিযোগ করে বলেন তিনি প্রভাবশালী হওয়ায় ওনার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ অভিযোগ করে না। কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমারদের দুই গ্রামের মানুষ প্রভাবশালী ফারুক আহমেদ এর বিরুদ্ধে মুখ খুলতে চায় না ।
এ ব্যাপারে মোঃ ফারুক আহাম্মদ বলেন আমার বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলনে করে যেসব অভিযোগ উপস্থাপন করেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।প্রকৃত পক্ষে সংবাদ সম্মেলনেকারীরা গ্রামে বহু পুকুর কেটে রাস্তর কালর্ভাট বন্ধ করে রেখেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...
খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
অভিনেত্রী, মডেল ও ভøগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...
মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেও...