প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 28 Mar 2026, 8:52 PM
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত
এফএনএস বিদেশ
ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ছোট এই উপসাগরীয় দেশটিতে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র। তবে রাডার ব্যবস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ওমানের সালালাহ বন্দরের থেকে যথেষ্ট দূরত্বে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরান সম্মান করে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...