প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 9:02 AM
মুরাদনগরে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাব রেজিস্ট্রার রওশন সাদিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (৩০শে জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর- কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে দলিল লেখক, ভেন্ডার ও নকল নবীশগন।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ডিসেম্বরে সাব রেজিস্ট্রার রওশন সাদিয়া মুরাদনগরে যোগদান করার পর থেকে রেজিস্ট্রি অফিসে সকল প্রকার অনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছেন। ম্যাডাম অত্যান্ত সৎ ও মেধাবী একজন অফিসার। তাকে আমরা এখনো একগ্লাস পানিও খাওয়াতে পারি নি। তার মতো এমন সৎ অফিসার বাংলাদেশে কমই আছে। এমন একটি সৎ অফিসারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় আমরা হতবাক, এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।
এসময় বক্তব্য রাখেন, ষ্ট্যাম্প ভেন্ডার নুরুল ইসলাম কালা মিয়া,দলিল লেখক মামুনুর রশীদ, শাহ জালাল সরকার, আবদুর রউফ, মনিরুল ইসলাম, নকল নবীশ শিউলী আক্তার, শেফালী বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন, দলিল লেখক আবদুল বাতেন, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম মতি, রফিকুল ইসলাম, আজমুল হাসান, শরীফুল ইসলাম, শামীম আহম্মেদ, শরীফুজ্জামানসহ দলিল লেখক সমিতি, ভেন্ডার ও নকল নবীশের ৫শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...