প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:27 AM
মুরাদনগরে ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনও কে সংবর্ধনা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে সাবেক ইউএনও মোঃ আবদুর রহমান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক ফারুক সরকার মজিব, এস এম শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার আহবায়ক দুলাল দেবনাথ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগর উপজেলার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিলো। সবার সাথে সমন্বয় করে মুরাদনগর উপজেলার উন্নয়নে কাজ করেছি। কাজ করতে গিয়ে কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, মুরাদনগর উপজেলার উন্নয়নে পূর্বাকার অফিসারকে যেভাবে সহায়তা করেছেন আমিও সেরকম সহযোগিতা আপনাদের কাছে চাই। সবার সহযোগীতা নিয়ে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...