প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:14 AM
মোবাইল ও মোটরসাইকেল কিনে না দেওয়ায় ব্রাহ্মণপাড়ায় কিশোর-কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে অভিমানের জেরে পৃথক ঘটনায় এক কিশোরী ও এক কিশোর আত্মহত্যা করেছে। নিহতরা হলো মাহমুদা আক্তার ফাহিমা (১৪) ও মো. আরিফ হোসেন (১৪)।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে এবং এর আগের দিন সোমবার (২৩ মার্চ) বিকেলে চান্দলা ইউনিয়নের বলাখাল গ্রামে পৃথক এই দুটি ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বলাখাল গ্রামের প্রবাসী ফয়েজ মিয়ার মেয়ে। আর আরিফ হোসেন বাগড়া গ্রামের প্রবাসী লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে বিদেশে যান ফাহিমার বাবা। এর প্রায় নয় মাস আগে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ফাহিমা তাঁর দাদি রোকেয়া বেগমের সঙ্গে বসবাস করছিল।
ফাহিমার দাদি রোকেয়া বেগম জানান, সোমবার দুপুরে তিনি ভাত খেতে বসেন এবং ফাহিমাকে খেতে ডাকেন। ফাহিমা খেতে না চাইলে তিনি জোরাজুরি করেন। পরে তিনি পাশের বাড়িতে বড় ছেলের বাসায় যান। বিকেল সাড়ে তিনটার দিকে ফিরে এসে নাতনিকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, ফাহিমা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ফাহিমা কয়েক দিন ধরে পরিবারের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিল। তা পূরণ না হওয়ায় অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, আরিফ হোসেনের পরিবার জানায়, সে কয়েক দিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিল। পরিবারের পক্ষ থেকে তা কিনে না দেওয়ায় সবার অগোচরে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয় সে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের দাদি বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তিনি আরও জানান, আরিফ হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...