...
শিরোনাম
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত ⁜ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ⁜ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ ⁜ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ ⁜ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:58 AM

...
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত News Image

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

সভায় বক্তারা উপজেলায় বাল্যবিবাহ, মাদক চোরাচালান, সীমান্তবর্তী অপরাধ যানজট নিয়ন্ত্রণসহ ডেঙ্গু করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, "উপজেলার সার্বিক শান্তি নিরাপত্তা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ, মাদক, সীমান্ত অপরাধএসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।"

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, "আমরা নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। বাল্যবিবাহ, অবৈধ দখল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে সমস্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব।"

"ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, "মাদক অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত নিরাপদ উপজেলা গড়তে চাই। জনগণের সহায়তা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া বলেন, "আমার ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জনপ্রতিনিধিদের নিয়ে মাদক বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছি। আমরা চাই প্রতিটি পরিবার বিষয়ে সচেতন হোক।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, "ডেঙ্গু করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। জনসচেতনতা পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতা জনসচেতনতা বাড়াতে প্রচারণা অব্যাহত আছে।"

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বলেন, "মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। আমরা সাংবাদিকরা নিয়মিতভাবে এসব সমস্যা তুলে ধরছি, তবে প্রয়োজন কার্যকর ব্যবস্থা আইনের কঠোর প্রয়োগ। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির সঙ্গে সমন্বয় বাড়ানো জরুরি।"

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মো. নাজিউর রহমান, মো. মাসুদ আলম, ইথারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর, সুরক্ষিত মাদকমুক্ত ব্রাহ্মণপাড়া গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ আগস্ট: ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির...

কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২

‎‎কুবি প্রতিনিধি :‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেয়ালে ‘JCD’ লেখাকে কেন্দ্...

কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্...

মাহফুজ নান্টু কুমিল্লা।।  কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযা...

শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে

মাহফুজ নান্টু কুমিল্লা।। পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলে...

প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের

মাহফুজ নান্টু, কুমিল্লা।দীর্ঘদিন প্রবাসে চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স...

কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারী ও নগরবাসীর চলাচলে সহযোগি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত
➤ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
➤ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
➤ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ
➤ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir