প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Mar 2026, 11:06 AM
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬৬
কলম্বিয়ার বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। কলম্বিয়া বিমান বাহিনীর সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রাণঘাতী এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এক্স এ জানিয়েছেন, পেরুর সীমান্তবর্তী পুয়ের্তো লেগুইসামো থেকে উড্ডয়নের সময় মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ পরিবহন বিমানটি দুর্ঘটনায় পড়ে।
পুয়ের্তো লেগুইসামো কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের প্রদেশ পুতুমায়োর প্রত্যন্ত এলাকার একটি ছোট শহর।
সিএনএন একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে, বিমানটি পুয়ের্তো লেগুইসামোর কাউকাইয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তারপর উড়তে থাকা অবস্থায়ই ধারবাহিকভাবে উচ্চতা হারাতে থাকে। পরবর্তীতে বিমানটি দ্রুত নিচে পড়ার সময় এর একটি ডানা গাছের সঙ্গে ধাক্কা খায়।
বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটি আগুন ধরে যায় আর এতে ভেতরে থাকা বোমা বিস্ফোরিত হতে শুরু করে, জানিয়েছেন দমকল কর্মী এদুয়ার্দো সান হুয়ান।
পরে সামরিক বাহিনীর গাড়ি সেখানে হাজির হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন আর তাতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
কলম্বিয়ার বিমান বাহিনী প্রথমিকভাবে জানিয়েছিল, পরিবহন বিমানটিতে মোট ১২১ জন আরোহী ছিল, তাদের মধ্যে ১১০ জন সেনা ও বাকি ১১ জন ক্রু সদস্য।
প্রতিরক্ষামন্ত্রী সানচেজ জানিয়েছেন, কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তা নির্ধারণ করা যায়নি। কোনো অপরাধী গোষ্ঠীর হামলারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
মেয়াদের শেষ দিকে থাকা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার তার পরিকল্পনা বাস্তবায়নে দেরি করার জন্য আমলাতন্ত্রিক বাধার সমালোচনা করেছেন।
এক্স এ এক পোস্টে তিনি বলেছেন, “আমি আর কোনো বিলম্ব মঞ্জুর করবো না। আমাদের তরুণদের জীবন ঝুঁকিতে আছে। যদি বেসামরিক ও সামরিক প্রশাসনের কর্মকর্তারা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত না থাকেন তাদের অবশ্যই সরে যেতে হবে।”
কলম্বিয়ার আসন্ন ৩১ মে-র প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন।
লকহিড মার্টিন কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কলম্বিয়ার কর্তৃপক্ষকে সাহায্য করবে তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...