প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Mar 2026, 11:22 PM
দ্য হানড্রেডে খেলা নিয়ে অনিশ্চয়তায় আবরার
ইংল্যান্ডের দ্য হানড্রেডের নিলামে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি দলে নেয় পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ২ কোটি ৩৪ লাখ রুপি) তাকে দলে ভেড়ায় লিডস। যদিও তাকে দলে নেওয়ায় অনেক সমালোচিত হয়েছে সানরাইজার্স। পাকিস্তানি খেলোয়াড়দের দলে না নেওয়ার ব্যাপারে ভারতীয় মালিকানাধীন দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। দল পেলেও শেষ পর্যন্ত তার খেলা নিয়ে রয়েছে তীব্র অনিশ্চয়তা। একই সময়ে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নির্ধারিত আছে। এই কারণে তার এনওসি তথা ছাড়পত্র পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ওয়েস্ট ইন্ডিজের সফরে পাকিস্তান দল আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। অন্যদিকে দ্য হান্ড্রেড শুরু হবে ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই জাতীয় দলের সফর ও হানড্রেডের সূচি সাংঘর্ষিক হওয়ায় আবরারের খেলা অনেকটাই অনিশ্চিত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে তিনি হয়তো এই লিগে খেলতে পারবেন না। সূত্রটি আরও জানায়, নিলামে নাম দেওয়ার অর্থ হলো তার এজেন্ট এনওসি পাওয়ার ব্যাপারে আশাবাদী। এছাড়া বর্তমান পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আবরারের সঙ্গে বোর্ড প্রধানের সম্পর্কও বেশ ভালো। ফলে শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা প্রায় ৫০-৫০। এদিকে সানরাইজার্স লিডসের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, ‘দলে মানসম্পন্ন স্পিনারের ঘাটতি থাকায় তারা আবরারকে নিয়েছেন। বিশেষ করে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদকে দলে নিতে ব্যর্থ হওয়ার পর বিদেশি স্পিনারের দিকে নজর দেয় দলটি।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
i চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্...
শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্র...
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...